
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণায় মো: বিল্লাল হোসেন ভূঁইয়া
বিশেষ প্রতিনিধি:
আসন্ন সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: বিল্লাল হোসেন ভূঁইয়া। এলাকার গরিব, দুঃখী ও মেহনতী মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ইতোমধ্যে তিনি ১ নং ওয়ার্ডের আপামর জনসাধারণের মধ্যে আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
সম্প্রতি তাঁর নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি ১ নং ওয়ার্ডের সকল স্তর ও পেশার মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়ে নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন।
প্রচারণাকালে নিজের অঙ্গীকার ব্যক্ত করে মো: বিল্লাল হোসেন ভূঁইয়া জানান, “পদ বা ক্ষমতার অহংকার নয়, এলাকার মানুষের সেবার ব্রত নিয়েই আমি কাজ করতে চাই। একটি সুন্দর, মাদকমুক্ত, সুশৃঙ্খল ও উন্নত এলাকা গঠনে সবার ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন।” সততা, ন্যায়নিষ্ঠা এবং সেবাকে সম্বল করে এলাকার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে ও সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়াতে তিনি বদ্ধপরিকর।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মো: বিল্লাল হোসেন ভূঁইয়ার এ ধরনের সামাজিক উদ্যোগ এবং জনবান্ধব চিন্তাভাবনার কারণে ১ নং ওয়ার্ডে তাঁর অবস্থান বেশ শক্তিশালী হয়ে উঠছে। স্থানীয়রা আশা করছেন, তিনি নির্বাচিত হলে কান্দিগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড একটি মডেল ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে উঠবে।
Leave a Reply