1. admin@admin.com : admin1 :
  2. news@gmail.com : news :
  3. nogornews24official@gmail.com : nogornews24 :
অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল রহিম কাজলের হত্যার প্রতিবাদে মানববন্ধন। - Nogor News 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল রহিম কাজলের হত্যার প্রতিবাদে মানববন্ধন।

Reporter Name
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭ টাইম ভিউ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল রহিম কাজলের হত্যার প্রতিবাদে মানববন্ধন।
বিশেষ প্রতিনিধি (ধর্মপাশা সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের দাবিতে এলাকার বাসির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার বাদশাগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে। তাঁরা ফজলুর রহিম কাজলের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নিহতের মামা তোফাজ্জল হোসেন তালুকদার। সঞ্চালনা করেন মো. মুখলেছুর রহমান।মানববন্ধনে উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু তাহের সোনা মিয়া, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক খায়রুল বশর ঠাকুর খান, নিহতের বড় ভাই শিক্ষক ফজলুল করিম বুলবুল, সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. নাসির উদ্দিন,নওধার সৌরবিদ্যুৎ প্রকল্পের জি এম ফজলুল হক।
নিহত মোহাম্মদ ফজলুর রহিম কাজল (৫৫) ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের মৃত জবান আলীর ছেলে। তিনি একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক ছিলেন।পরিবার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সকালে সৌরবিদ্যুৎ প্রকল্পের টাকা তুলতে ব্যাংকের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। ওই দিন রাতে তাঁর ছেলে মারুফ হাসান রনক ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।নিখোঁজের দুই দিন পর, ৯ অক্টোবর শুক্রবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামসংলগ্ন কংস নদের পাড়ের একটি জঙ্গলের একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর