শেখ আনোয়ার হুসাইনের নতুন কবিতা ‘উম্মতের কান্ডারী নবী’
বিশেষ প্রতিনিধি:
বিশিষ্ট কবি ও লেখক শেখ আনোয়ার হুসাইন-এর নতুন ইসলামিক কবিতা ‘উম্মতের কান্ডারী নবী’ প্রকাশিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আগমন, তাঁর প্রতি আল্লাহর রহমত এবং ইসলাম প্রচারের মহিমান্বিত ভূমিকা নিয়ে কবিতাটি রচিত হয়েছে।
কবিতায় কবি উল্লেখ করেন, যখন বিশ্বজুড়ে অজ্ঞতা ও আাঁধার বিরাজ করছিল, তখন আলো ও সত্যের মশাল হাতে বিশ্বমঞ্চে আগমন ঘটে হযরত মুহাম্মদ (সাঃ)-এর। তিনি সকল অন্ধকার দূর করে মানবজাতিকে সত্যের পথ দেখান।
কবিতার চরণে মা আমেনার কোলে নবীজীর শৈশব, মক্কা নগরীর নূরের আলোয় আলোকিত হওয়া এবং ফেরেস্তাদের দূরূদ পাঠের আবহ তুলে ধরা হয়েছে। পরবর্তীতে মায়ের কোল ছেড়ে নবীজী বিশ্বজুড়ে ইসলাম প্রচার ও মানবকল্যাণে আত্মনিয়োগ করার বিষয়টিও কবি সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।
কবিতার শেষাংশে কবি নিজের আবেগ ও আকুতি প্রকাশ করে বলেন, নবিজীর পবিত্র চরণধূলি লাভের মাধ্যমেই ইহজগৎ ও জীবন ধন্য হতে পারে।
ইসলামিক ভাবধারায় রচিত কবিতাটি পাঠকদের মনে বিশেষ অনুভূতি ও ভক্তি জাগিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

শেখ আনোয়ার হুসাইন
আঁধারে ডুবিল যখন পৃথিবী
আলোর মশাল হাতে আসিলেন নবী
দূর করিলেন যত অন্ধকার পথ
উম্মতের কান্ডারী নবী মোহাম্মদ হযরত!
চন্দ্র সূর্য মাটিতে পড়ে ঢলে ঢলে
মিটিমিটি হাসে নবী মা আমেনার কোলে
দেখ দেখ আরব বাসি
ধরায় নামিল আল্লাহর রহমত
উম্মতের কান্ডারী নবী মোহাম্মদ হযরত!
নূরের আলোয় আলোকিত মক্কা নগরী
দুরুদে মাতোয়ারা ফেরেশতার প্রহরী
বুঝিতে পারে মা আমেনা পুত্রধন আর কেউ না
আখেরী নূরের নবী আল্লাহর দুস্ত
উম্মতের কান্ডারী নবী মোহাম্মদ হযরত!
ছাড়িয়া দয়াল নবী মায়ের কোল
ইসলাম প্রচারে হইলেন মশগুল
শেখ আনোয়ার পাইত যদি চরণ ধুল
ধন্য ধন্য হইত ইহ জগৎ
উম্মতের কান্ডারী নবী মোহাম্মদ হযরত!
Leave a Reply