1. admin@admin.com : admin1 :
  2. news@gmail.com : news :
  3. nogornews24official@gmail.com : nogornews24 :
মুক্তিযোদ্ধা দল নেতা সৈয়দ আমজাদ হোসেন পলাশ ও তার ছেলেকে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ - Nogor News 24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা দল নেতা সৈয়দ আমজাদ হোসেন পলাশ ও তার ছেলেকে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২০ টাইম ভিউ

মুক্তিযোদ্ধা দল নেতা সৈয়দ আমজাদ হোসেন পলাশ ও তার ছেলেকে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ


বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমজাদ হোসেন পলাশ ও তার ছেলে শিক্ষার্থী সৈয়দ ফাহাদ হোসেন আদিল-কে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
২৬ অক্টোবর সোমবার এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা দল নেতা সৈয়দ আমজাদ হোসেন পলাশ বলেন, একটি স্বার্থান্বেষী মহলের আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি  বলেন, আমি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে আমার নিজস্ব পরিচিতি, অবস্থান ও গ্রহণযোগ্যতা রয়েছে। এমতা অবস্থা এমন অপপ্রচার নিন্দনীয়।
সৈয়দ আমজাদ হোসেন পলাশ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দলের দূর্দিনে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও জিয়ার আদর্শ লালন করে দলের পক্ষে কাজ করে যাবো। তিনি এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সচেতন মহলকে এ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর