1. admin@admin.com : admin1 :
  2. news@gmail.com : news :
  3. nogornews24official@gmail.com : nogornews24 :
রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব - Nogor News 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব

Reporter Name
  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ টাইম ভিউ

রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পদকের জন্য মনোনীত হয়েছেন।

সাহসিকতা, পেশাগত দক্ষতা, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের জন্য সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের সদস্যদের পদক প্রদানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিবের নামও রয়েছে। তাঁকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকের জন্য প্রস্তাব করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক প্রদানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

শামসুল হাবিবের এই স্বীকৃতিতে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক তাঁর পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর