বিশেষ প্রতিনিধি:
আসন্ন ২ নং বড়তলী বানিহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ জনগণের মুখে মুখে এখন পরিবর্তনের গান। “পরিবর্তন চাই, উন্নয়নের বড়তলী বানিহারী গড়তে চাই”— এই প্রতিশ্রুতি ও স্লোগানকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জোরালো ঘোষণা দিয়েছেন তরুণ সামাজিক সংগঠক ও সাংবাদিক মোঃ শামীম ভাই।
জনগণের ভালোবাসায় ও সর্বস্তরের মানুষের প্রত্যাশার প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরেছেন এই তরুণ নেতা। পোস্টারে প্রচারের মাধ্যমে তিনি তাঁর রাজনৈতিক ও সামাজিক দর্শনের মূল রূপরেখা তুলে ধরেছেন, যা সাধারণ ভোটাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
তাঁর উন্নয়ন ও সামাজিক অঙ্গীকারসমূহ:
এলাকার সাধারণ জনগণ ও তারুণ্যের অহংকার হিসেবে বিবেচিত শামীম ভাই জানান, তিনি নিজেকে শাসকের জায়গায় না বসিয়ে ‘জনগণের সেবক’ ও ‘জনবান্ধব ব্যক্তি’ হিসেবে ইউনিয়নের সেবা করতে চান।
বড়তলী বানিহারী ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণের ব্যানারে পরিচালিত এই নির্বাচনী প্রচারে ভোটাররা আশা প্রকাশ করছেন, একজন তরুণ ও সাংবাদিক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে অবহেলিত বড়তলী বানিহারী ইউনিয়ন একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে পরিণত হবে।

Leave a Reply